সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিওর মাধ্যমে ছড়াচ্ছে স্বাস্থ্যবিষয়ক বিপজ্জনক তথ্য
Webmks
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন · পড়তে ২ মিনিট
ছবি: সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিওর মাধ্যমে ছড়াচ্ছে স্বাস্থ্যবিষয়ক বিপজ্জনক তথ্য
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি ডিপফেক বা ভুয়া ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্যবিষয়ক বিপজ্জনক তথ্য ছড়াচ্ছে। এসব তথ্যকে বিশ্বাসযোগ্য করতে চিকিৎসকদের নকল বা ডিপফেক ভিডিও জুড়ে দেওয়া হচ্ছে। শুধু তা–ই নয়, সুপরিচিত চিকিৎসকদের নকল ফুটেজ এসব ভিডিওতে যুক্ত করে ক্ষতিকর চিকিৎসাপণ্যের প্রচারণাও চালানো হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।
এএফপির প্রতিবেদনের তথ্যমতে, বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই ভুয়া ভিডিওগুলোতে ডায়াবেটিসের জন্য প্রাকৃতিক পথ্যের তথ্য দেওয়া হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমনকি ডায়াবেটিসের জন্য বিখ্যাত ওষুধ মেটফরমিন নিয়েও ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব ভুয়া ভিডিওতে বলা হচ্ছে, এই ওষুধ মৃত্যুর কারণ হতে পারে৷ বয়োজ্যেষ্ঠদের লক্ষ্য করে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপফেক ভিডিও প্রকাশ করা হচ্ছে। ভিডিওগুলোতে চিকিৎসক ও পরিচিত ব্যক্তিদের নকল ফুটেজ ব্যবহার করায় অনেকে প্রতারিতও হচ্ছেন।
স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, ভিডিওতে ছড়িয়ে দেওয়া ভুল তথ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। এমনকি অনেকেই এসব তথ্যের কারণে ভুল চিকিৎসা শুরু করছেন। ব্রিটিশ চিকিৎসক জন কোরমার্ক বলেন, মানুষ এসব ভিডিও বিশ্বাসও করছেন, যা আশঙ্কার।
বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে পাওয়া যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য সেটির উৎস যাচাই করতে হবে। অবিশ্বস্ত উৎসের তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। এআইয়ের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ছবি, ভিডিওর মতো কনটেন্ট বা আধেয়গুলোও যাচাই করতে হবে। এ ছাড়া স্বাস্থ্যগত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য অবশ্যই সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
প্রথমেই উত্তরটা দিয়ে ফেলি, হ্যাঁ, এক অর্থে ফেসবুক ‘রিচ কমিয়ে দেয়’। এবার আসি ব্যাখ্যায়। ফেসবুক প্রতিনিয়ত অ্যালগরিদম পরিবর্তন করে এবং নিয়ে আসে নিত্যনতুন ফিচার। ফেসবুকের এসব পরিবর্তন অনেক ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হয় না।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। ফলে লোকসানে আছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। যদিও ‘কৌশলে’ তারা নিজেদের লাভজনক দেখাচ্ছে।
বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে অ্যাপল। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় উন্মুক্ত করা সংস্করণটিতে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হলেও অ্যাপলের নিজস্ব এআই সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ যুক্ত করা হয়নি।
দৈনন্দিন কাজের জন্য প্রতিদিন অসংখ্য ই-মেইল আদান-প্রদান করেন অনেকেই। এসব ই-মেইলের অ্যাটাচমেন্টে ছবি, ভিডিও ও পিডিএফ ফাইল থাকায় গুগল অ্যাকাউন্টে অনেক জায়গা দখল করে রাখে। গুগল অ্যাকাউন্টে বিনা মূল্যে সর্বোচ্চ ১৫
প্রযুক্তি ও প্রকৌশল দুনিয়াতে ব্যবহারিক শিক্ষার গুরুত্ব অনেক। আর তাই শ্রেণিকক্ষে শেখা জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ দিতে বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো নিয়মিত শিক্ষানবিশ বা ইন্টার্নশিপ কাজের সুযোগ দিয়ে থাকে শিক্ষার্থীদের।
১৮ সেপ্টেম্বর ২০২৪
নোটিশ
আমাদের ওয়েব সাইটের সার্বিক উন্নয়ন এর কাজ চলছে। কাজ চলাকালীন অবস্থায় , আপনাদের সাময়িকভাবে কিছুটা অসুবিধা হতে পারে এর জন্য আমরা আন্তরিকভাবে দুক্ষিত । আমাদের ওয়েবসাইট উন্নয়নের কাজটি আগামিকাল শেষ হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।আমাদের ওয়েব সাইটের সার্বিক উন্নয়ন এর কাজ চলছে। কাজ চলাকালীন অবস্থায় , আপনাদের সাময়িকভাবে কিছুটা অসুবিধা হতে পারে এর জন্য আমরা আন্তরিকভাবে দুক্ষিত । আমাদের ওয়েবসাইট উন্নয়নের কাজটি আগামিকাল শেষ হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Webmks News অ্যাপ ইনস্টল করুন
হোম স্ক্রিনে যুক্ত করে এক ক্লিকে দ্রুত খবর পড়ুন।
🔔 নতুন খবরের নোটিফিকেশন চালু করবেন?
Webmks News-এ নতুন পোস্ট হলেই সাথে সাথে আপনার ব্রাউজারে জানিয়ে দেওয়া হবে।
পাঠকের মন্তব্য (০)
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!
ফেসবুক মন্তব্য দেখুন