নাটোরে নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেননি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ (পলক) ও আলোচিত সংসদ সদস্য (নাটোর-২) শফিকুল ইসলাম (শিমুল)। তাঁদের নামে আছে লাইসেন্স করা চারটি আগ্নেয়াস্ত্র।
আওয়ামী লীগ সরকার পতনের পর জুনাইদ আহ্মেদ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং শফিকুল ইসলাম আছেন আত্মগোপনে।
নাটোরের পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময় (৩ সেপ্টেম্বর) পার হলেও নাটোরের সাবেক দুই সংসদ সদস্য বা তাঁদের পক্ষে কেউ তাঁদের নামে লাইসেন্স করা শর্টগান ও পিস্তল থানায় জমা দেননি। এর ফলে এই দুজনের হেফাজতে থাকা আগ্নেয়াস্ত্র এখন অবৈধ অস্ত্র হিসেবে বিবেচিত হবে এবং তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
পারিবারিক সূত্রে জানা যায়, ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার পর নাটোরে এই দুই সংসদ সদস্যের বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। বাড়িতে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত দুই সংসদ সদস্য ও তাঁর স্বজনেরা নাটোর শহরে ফিরে আসেননি।
দুই সংসদ সদস্যের পাশাপাশি সিংড়া পৌরসভার মেয়র ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের নামে লাইসেন্স করা একটি ও নাটোর শহরের ঠিকাদার আশফাকুল ইসলামের নামে লাইসেন্স করা অপর একটি অস্ত্রও জমা পড়েনি। ৫ আগস্ট তাঁদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ব্যাপারে তাঁদের পক্ষ থেকেও সাধারণ ডায়েরি করার আবেদন করা হয়েছে।
ঠিকাদার আশফাকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৫ আগস্ট সন্ধ্যায় শত শত দুর্বৃত্ত লোহার গেট ভেঙে তাঁর বাড়িতে হামলা করে। ব্যাপক অগ্নিসংযোগ ও লুটপাট করে এবং তাঁকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। এ সময় অন্য জিনিসপত্রের সঙ্গে তাঁর নামে লাইসেন্স করা দুটি অস্ত্র ও গুলি লুট করে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দপ্তরে ই–মেইল পাঠিয়েছেন।
প্রসঙ্গত, নাটোরে আওয়ামী লীগ সরকারের সময় লাইসেন্স দেওয়া ৯৫টি অস্ত্রের মধ্যে নির্ধারিত সময়ে ৮৯টি অস্ত্র জমা পড়েছে।
নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, যে ছয়টি লাইসেন্স করা বৈধ অস্ত্র জমা পড়েনি, তার মধ্যে দুটি করে সাবেক প্রতিমন্ত্রী পলক ও এমপি শিমুলের। এখন এগুলো অবৈধ বলে ঘোষিত হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী কাজ করছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। ওই কথোপকথনে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।
মঙ্গলবার রাত ১২টা থেকে শুরু হওয়া যৌথ অভিযানে কত সংখ্যক অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা পড়ল, তা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত জানাতে পারেনি পুলিশ সদর দপ্তর। তবে এ সময় প্রথম আলোর প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী,
সুন্দরবনের বনজীবী জেলেদের নৌকা নিয়ে বনে প্রবেশের অনুমতিপত্র (বিএলসি) নবায়ন করতে দায়িত্বরত বন কর্মকর্তারা সরকার নির্ধারিত রাজস্বের বাইরে ঘুষ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার পর রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশের একটি দল।
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান খাইরুল কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাতে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়।
১৭ সেপ্টেম্বর ২০২৪
নোটিশ
আমাদের ওয়েব সাইটের সার্বিক উন্নয়ন এর কাজ চলছে। কাজ চলাকালীন অবস্থায় , আপনাদের সাময়িকভাবে কিছুটা অসুবিধা হতে পারে এর জন্য আমরা আন্তরিকভাবে দুক্ষিত । আমাদের ওয়েবসাইট উন্নয়নের কাজটি আগামিকাল শেষ হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।আমাদের ওয়েব সাইটের সার্বিক উন্নয়ন এর কাজ চলছে। কাজ চলাকালীন অবস্থায় , আপনাদের সাময়িকভাবে কিছুটা অসুবিধা হতে পারে এর জন্য আমরা আন্তরিকভাবে দুক্ষিত । আমাদের ওয়েবসাইট উন্নয়নের কাজটি আগামিকাল শেষ হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Webmks News অ্যাপ ইনস্টল করুন
হোম স্ক্রিনে যুক্ত করে এক ক্লিকে দ্রুত খবর পড়ুন।
🔔 নতুন খবরের নোটিফিকেশন চালু করবেন?
Webmks News-এ নতুন পোস্ট হলেই সাথে সাথে আপনার ব্রাউজারে জানিয়ে দেওয়া হবে।
পাঠকের মন্তব্য (০)
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!
ফেসবুক মন্তব্য দেখুন