আওয়ামী লীগ নেতার বিরূপ মন্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ
Webmks
১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন · পড়তে ২ মিনিট
অডিও ফাইল
কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগ সম্পর্কে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের কুশপুত্তলিকা দাহ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে দেবিদ্বার স্কয়ার হাসপাতাল সামনে থেকে একটি প্রতিবাদ ও মশাল মিছিল বের করা হয়। পরে নিউমার্কেট স্বাধীনতা চত্বরে গিয়ে কুমিল্লা উত্তর জেলা রোশন আলী মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে তার ছবিতে জুতার মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ করা হয়।
জানা গেছে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার এবং বিএনপি দলীয় দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীনের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া বক্তব্যে রোশন আলী মাস্টার বিএনপি নেতার সঙ্গে নিজ দলের বিরুদ্ধে চরম আপত্তিকর কথা বার্তা বলতে শোনা যায়।
তিনি বলেন, যারা নৌকা করে সব রাজাকারের বাচ্চা। কি করবেন যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে। আপনারা বিরোধী দল (বিএনপি) শক্ত না, মামলা-হামলার ভয়ে আপনারা মাঠে নামেন না, একচেটিয়া কি একটা দেশ চলে? বিরোধী দল সব সময় স্ট্রং থাকতে হয়, আপনারা (বিএনপি) যদি সুযোগ দেন তাহলে তো অপকর্ম হবেই, যা ইচ্ছা তা-ই হবে, দেশের এই অধঃপতনের জন্য দায়ী হলো আপনাদের বিরোধী দল।
এতে কুমিল্লা উত্তর জেলাসহ দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে দর্শকদের জন্য বিনা মূল্যে গ্যালারিতে প্রবেশের সুযোগ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকেট ছাড়াই উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা
২৯ আগস্ট ১৯৯৪। নিজেদের প্রথম অ্যালবাম মুক্তির পরই শোরগোল ফেলে দেয় আনকোরা নতুন ব্রিটিশ এক রক ব্যান্ড, পরের এক দশকে তারা হয়ে ওঠে বিশ্বসংগীতে অন্যতম প্রভাব বিস্তারকারী ব্যান্ড। এরপর ধীরে ধীরে খেই হারাতে থাকে তারা,

২১ সেপ্টেম্বর ২০২৪
নোটিশ
আমাদের ওয়েব সাইটের সার্বিক উন্নয়ন এর কাজ চলছে। কাজ চলাকালীন অবস্থায় , আপনাদের সাময়িকভাবে কিছুটা অসুবিধা হতে পারে এর জন্য আমরা আন্তরিকভাবে দুক্ষিত । আমাদের ওয়েবসাইট উন্নয়নের কাজটি আগামিকাল শেষ হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।আমাদের ওয়েব সাইটের সার্বিক উন্নয়ন এর কাজ চলছে। কাজ চলাকালীন অবস্থায় , আপনাদের সাময়িকভাবে কিছুটা অসুবিধা হতে পারে এর জন্য আমরা আন্তরিকভাবে দুক্ষিত । আমাদের ওয়েবসাইট উন্নয়নের কাজটি আগামিকাল শেষ হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Webmks News অ্যাপ ইনস্টল করুন
হোম স্ক্রিনে যুক্ত করে এক ক্লিকে দ্রুত খবর পড়ুন।
🔔 নতুন খবরের নোটিফিকেশন চালু করবেন?
Webmks News-এ নতুন পোস্ট হলেই সাথে সাথে আপনার ব্রাউজারে জানিয়ে দেওয়া হবে।
পাঠকের মন্তব্য (০)
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!
ফেসবুক মন্তব্য দেখুন