মূল কনটেন্টে যান
ই-পেপার
আগের সংখ্যা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পরের সংখ্যা
আর্কাইভ ১০০%
১ / ১
মোট ১ পাতা · ২টি খবর
Dhaka, Bangladesh https://www.news21.webmks.com ই-পেপার সংস্করণ

Webmks News

ই-পেপার
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ পাতা: ১
খেলাধুলা ১১:০৫ পূর্বাহ্ন

দুই গ্যালারিতে টিকেট ছাড়াই দেখা যাবে মিরপুর টেস্ট

টেস্টের পাঁচ দিনই থাকবে এই সুবিধা। তবে গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি বা হসপিটালিটি এলাকায় বসে খেলা দেখতে চাইলে টিকেট লাগবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী বুধবার শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই ম‍্যাচ সিরিজের প্রথম টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ।
আন্তজাতিক ১০:১৩ পূর্বাহ্ন

সৌদিকেরক্ষায় মিসর এত মরিয়া কেন

এই সামরিক অভিযানে জড়িয়ে পড়ার পরিণতি দেশটির মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সীমানা ছাড়িয়ে আরও সুদূরপ্রসারী হতে পারে। এটি মিসরের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলবে। মিসরের রাজস্ব আয়ে ধস নামাতে হুতিদের সুয়েজ খালে সরাসরি আক্রমণ করারও প্রয়োজন পড়বে না। খালটির আরও দক্ষিণে লোহিত সাগরে তারা সামান্য হুমকি সৃষ্টি করতে পারলেই ঝুঁকি তৈরি হয়ে যাবে। তবে কায়রোকে এর চেয়েও ভয়াবহ একটি পরিস্থিতির কথা মাথায় রাখতে হচ্ছে: সুয়েজ খালের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ কিংবা বন্দরের মতো অবকাঠামোতে সরাসরি হামলা চালানো হতে পারে, যা খালের নৌ–চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য করবে। গত জুলাই মাসে দামিয়াত বন্দরে একটি ড্রোন হামলায় দুটি তেল ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা মিসরের বড় ধরনের বিপর্যয় নেমে আসার আগাম সতর্কবার্তা দেয়। হামলার দায় আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার না করলেও ঘটনাটি মিসরের ঝুঁকি নিশ্চিত করে। ইয়েমেন যুদ্ধে মিসরের সরাসরি জড়িয়ে পড়া এই ঝুঁকিকে সুমেদ পাইপলাইনসহ সমগ্র জ্বালানি খাতের ওপর বিস্তৃত করবে, যার মধ্যে এর উপকূলীয় টার্মিনাল ও জ্বালানি গুদামগুলো অন্তর্ভুক্ত।
Webmks News · শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ প্রথম পাতা ১
নোটিশ
আমাদের ওয়েব সাইটের সার্বিক উন্নয়ন এর কাজ চলছে। কাজ চলাকালীন অবস্থায় , আপনাদের সাময়িকভাবে কিছুটা অসুবিধা হতে পারে এর জন্য আমরা আন্তরিকভাবে দুক্ষিত । আমাদের ওয়েবসাইট উন্নয়নের কাজটি আগামিকাল শেষ হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।